নিজস্ব সংবাদদাতা
সিবিএসই’র দ্বাদশ শ্রেণীর প্রশ্ন পত্র ফাঁস কাণ্ডে দুই শিক্ষক ও এক কোচিং সেন্টারের মালিককে গ্রেফতার করল পুলিশ। এদের তিনজনকেই দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, দুই শিক্ষক ঋষভ ও রোহিত পরীক্ষা শুরু হওয়ার আগে অর্থনীতির প্রশ্ন পত্রের ছবি তুলে ওয়াটসঅ্যাপে কোচিং সেন্টারের মালিক তৌকিরকে পাঠায়। তৌকির ওয়াটসঅ্যাপের মাধ্যমে সেই প্রশ্ন পত্র সবাইকে পাঠায়।তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে ওয়াটসঅ্যাপে ফাঁস হওয়া প্রশ্ন কয়েকটি হাতে লেখা এবং কয়েকটি প্রিন্ট আউট ছিল । কীভাবে রোহিত ও ঋষভ এই প্রশ্ন পত্র হাতে পেল তা জানতে তদন্ত চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news