নীল বণিক
আসানসোল ও রানিগঞ্জের হিংসাকে সরকারি দাঙ্গা বলে আখ্যা দিলেন বিজেপি নেতা শাহনাওয়াজ হোসেন। রানিগঞ্জ পরিদর্শন করে তিনি সরাসরি রাজ্য সরকারকেই দায়ি করলেন। তাঁর আরও অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই রানিগঞ্জে প্রথম হিংসা ছড়ায়। এই গোষ্ঠী দ্বন্দ্বের পিছনে রাজ্যের শাসক দলের আশ্রিত কয়লা মাফিয়ারা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিন আসানসোলে গিয়ে বিজেপির প্রতিনিধি দল মানুষের সঙ্গে কথা বলে। তাঁদের বক্তব্য ভিডিও রেকর্ডিং করা হয়েছে বলে জানান তিনি। সাধারন মানুষের সব কথাই দিল্লি ফিরে কেন্দ্রীয় সরকারকে জানান হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকাও দিল্লিকে জানান হবে বলে জানিয়েছেন শাহনাওয়াজ। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বসে চা পান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা মাফিয়া ভাইদের এলাকা দখলের লড়াইতে রাজ্যের মুখ্যমন্ত্রী কোন পক্ষকেই চটাতে চান নি। তাই সাধারন মানুষের কথা না ভেবে মমতা বন্দোপাধ্যায় দিল্লিতে গিয়ে হাওয়া খাচ্ছিলেন বলে জানান শাহনাওয়াজ হোসেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news