নিজস্ব সংবাদদাতা
ত্রিপুরায় রাজ্য সরকারী কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন লাগু করতে অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৈঠকে যোগ দেন সপ্তম বেতন কমিশনের জন্য নিযুক্ত তিন বিশেষজ্ঞও। বৈঠকের পর বিপ্লব জানান খুব তাড়াতাড়ি সপ্তম বেতন কমিশন চালু করা হবে। প্রসঙ্গত, ত্রিপুরার নির্বাচনী প্রচারে সপ্তম বেতন কমিশন জারি করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news