নীল বণিক
সিবিআইয়ের টানা জেরায় বহু তথ্য দিলেন সাংবাদিক সুমন চট্ট্যোপাধ্যায়। আইকোর সহ একাধিক চিটফান্ডের বহু তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের তিনি দিয়েছেন বলে সূত্রের খবর। তাও আবার বেশকিছু তথ্যের নথি সমেত। সিবিআই আধিকারিকরা বর্তমানে সেইসব নথির সত্যতা যাচাই করছে। সিবিআই সূত্রের খবর সুমন চট্ট্যোপাধ্যায় রাজ্যের মোট ছয়টি চিটফান্ডের তথ্য দিয়েছেন। সুমনের দেওয়া তথ্য ইতিমধ্যেই যাচাই করতে শুরু করেছেন গোয়েন্দারা। এমনকি সোমবার থেকে সুমনের দেওয়া তথ্য অনুয়ায়ী কয়েকটি স্থানে সিবিআই হানা দেবে বলেও জানা গিয়েছে। যদি দেখা যায় সাংবাদিক সুমনের দেওয়া তথ্যের বাস্তবে মিল আছে, তাহলে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা তাঁকে ছাড় দেবেন। অহেতুক ভূবনেশ্বরের আদালেতে সাংবাদিক সুমন চট্ট্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করবে না সিবিআই। তাছাড়া আইকোর চিটফান্ড কাণ্ডে রাজসাক্ষী হিসেবে সুমন চট্ট্যোপাধ্যায়কে চাইছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রস্তাবে সাড়া দিলেই প্রাক্তন সম্পাদক তাড়াতাড়ি জামিন পাবেন। সেক্ষেত্রে আদালতেও তাঁকে শর্ত সাপেক্ষ জামিন দেওয়ার ব্যাপারে সাওয়াল করবেন গোয়েন্দারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news