ওয়েব ডেস্ক
রাখে হরি মারে কে? দারিদ্রের যন্ত্রণা সহ্য করতে না পেরে গর্ভের সন্তান সমেত নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন মা। কিন্তু বিধির বিধান খণ্ডাবে কে? ঝুলন্ত অবস্থায় প্রসব হয়ে যায় শিশুটির। কয়েক ঘন্টা নাড়ীসমেত মায়ের পায়ের কাছে ঝুলে থাকে সে। ঘটনা মধ্য প্রদেশের কাটনার। জানা গিয়েছে, খেতমজুর সন্তোষের স্ত্রী লক্ষ্মী ৯ মাসের গর্ভবতী ছিল। প্রবল দারিদ্রের জেরে শনিবার ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে। কিন্তু ঝুলন্ত অবস্থায় প্রাণ বেরোনোর আগেই প্রসব হয়ে যায় তার। বিকেলে সন্তোষ ফিরে লক্ষ্মীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। কিছুক্ষণ পরে স্ত্রীর পায়ের কাছে সদ্যোজাত শিশুকন্যাকে দেখতে পায় সে। তৎক্ষনাৎ শিশুসমেত স্ত্রীর দেহ নিয়ে হাসপাতালে যায় সন্তোষ। চিকিৎসকেরা নাড়ী ছিঁড়ে শিশুটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, সুস্থ রয়েছে শিশুটি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news