Breaking News
Home / TRENDING / ইমরান খানের কুর্সি কেড়ে নিতে চাইল কে? জেনে নিন ক্লিক করে

ইমরান খানের কুর্সি কেড়ে নিতে চাইল কে? জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক

কারো শখ হয় হঠাৎ সমুদ্রে ঘুরতে যাওয়ার, কারো শখ হয় হঠাৎ দামি গাড়ি কেনার, আর মহম্মদ আব্বাসের হঠাৎ শখ হল প্রধানমন্ত্রী হওয়ার। কিন্তু ক্যায়সে বনেগা প্রধানমন্ত্রী? কে মহম্মদ আব্বাস? ইসলামাবাদের নাম না জানা গ্রামের কৃষক সে। সেই মহম্মদ আব্বাসকে কে দেবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে? সেই একখানা চেয়ারের জন্য তো কোথায় যেন কোন দিদি লম্ফঝম্প করছে, কোন যেন দেশের এক মায়ের কোলের খোকারও তাই-ই চাই। তার নিজের দেশেই তো কোনকালের এক ক্রিকেটার উইকেট থুড়ি চেয়ার আগলে বসে আছে। সেই চেয়ার কে দেবে আব্বাসকে? অনুরোধ, উপরোধ সব যখন বৃথা হল, তখন আব্বাস সোজা ‘শোলে’র বীরুর কায়দায় উঠে পড়ল টাওয়ারে। প্রধানমন্ত্রীর কুর্সি পেলে তবেই নামবে সে। নীচে তখন দমকল, পুলিশ হইচই। তখনই মাথায় ফন্দি এল স্থানীয় প্রশাসকের। পাগলকে সায়েস্তা করতে পাগলামিরই ভরসা নিলেন তিনি। স্থানীয় জনপ্রিয় মিমিক্রি অভিনেতা শাফাকত আলিকে অনুরোধ করা হল ইমরান খানের গলায় কথা বলতে আব্বাসের সঙ্গে। আর সেই ওষুধেই কাজ হল। শাফাকতকে ইমরান মনে করে মন ভরে অভিযোগ করল আব্বাস। তার কুর্সিও চেয়ে বসল সে। তারপর আশ্বস্ত হয়ে নীচে নামল সে। ঘাম ছুটল পুলিশ আর দমকলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *