Breaking News
Home / TRENDING / সিকিমে বরফে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনা

সিকিমে বরফে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনা

নিজস্ব সংবাদদাতা

উত্তর ও পূর্ব সিকিমে নতুন করে তুষারপাতে আটকে পড়েন ১৫০ জন পর্যটকদের উদ্ধার করল সেনা। বুধবার পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করে ডোগরাতে সেনা ব্যারাকে আশ্রয় দেওয়া হয়েছে। বাকিদের উদ্ধার করে লাচুঙয়ে হোটেলে পাঠানো হয়েছে। বুধবার সিকিমের আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বরফ পড়ে সিকিমে। উত্তর সিকিমের পুলিশ সুপার কে ডি স্যাঙদরপা জানিয়েছেন, ভারী তুষারপাতের জেরে লাচুং থেকে ইয়ুমথাঙয়ের রাস্তায় বরফ জমে যায়। ফলে ওইপথে পর্যটকদের গাড়ি পিছলে খাদে পড়ার ঝুঁকি থাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে সেনা জওয়ান ও পুলিশের সহযোগিতায় অন্তত ৭০ জনকে উদ্ধার করে হাঁটাপথে লাচুঙয়ে নামিয়ে আনা হয়েছে।
পূর্বাভাস মতো উত্তর সিকিমের লাচেন, লাচুং, গুরুডোঙ্গমার, গোম্পা সহ পূর্ব সিকিমের ছাঙ্গু , বাবামন্দির, নাথুলাসহ বিভিন্ন জায়গায় দফায় দফায় বরফ পড়েছে গতকাল। সেনা সূত্রে খবর, বরফে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নামেন সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের শিখ রেজিমেন্টের জওয়ানরা। সবমিলিয়ে অন্তত ১৫০ জন পর্যটককে উদ্ধার করা হয়। টানা দু’ঘণ্টা তুষারপাতের জেরে ওই এলাকাগুলিতে তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রির নিচে নেমে যায়। ফলে আটকে পড়া পর্যটকদের মধ্যে অনেকেই শ্বাস-প্রশ্বাস সহ নানান সমস্যায় ভুগতে শুরু করেন। এরমধ্যে ৫০ জন পর্যটককে সেনা ব্যারাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাঁদের জন্য পর্যাপ্ত খাবার, পানীয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সেনার তরফে। তবে জানা গিয়েছে, রাতভর তুষারপাতের জেরে আজ রাস্তার অবস্থা কী হয় তা দেখে সকালে পর্যটকদের ছাঙ্গুতে ও বাবামন্দির যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি ঠিক করা হবে। এদিকে গতকাল শৈলশহর দার্জিলিংয়ের দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নিচে নেমে যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *