Breaking News
Home / TRENDING / ১০ ঘন্টার বিতর্কের পর রাজ্যসভাতেও বিপুল ভোটে পাস সংরক্ষণ বিল

১০ ঘন্টার বিতর্কের পর রাজ্যসভাতেও বিপুল ভোটে পাস সংরক্ষণ বিল

ওয়েব ডেস্ক

রাজ্যসভাতেও বিপুল ভোটে পাস হয়ে গেল উচ্চবর্ণ সংরক্ষণ বিল। বুধবার সন্ধ্যায় রাজ্যসভায় ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস হয়। বিলের পক্ষে ১৬৫টি ভোট পড়েছে, বিপক্ষে মাত্র ৭টি ভোট পড়ে। বুধবার বিলটি নিয়ে প্রায় ১০ ঘণ্টা বিতর্ক চলে রাজ্যসভায়। বিরোধীদের অভিযোগ, বিলটি নিয়ে ভোটের আগে তাড়াহুড়ো করছে বিজেপি সরকার। তবে ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে বিপক্ষে ভোট করেনি কোনও বিরোধী দলই। এই বিলটি পাস হওয়ায় ইতিহাস রচনা হল বুধবার সন্ধেয়। স্বাধীন ভারতে এই প্রথম সংরক্ষণ হবে আর্থিক মাপকাঠিতে। এই বিলের ফলে উচ্চবর্ণের আর্থিকভাবে দুর্বলরা এবার পেতে চলেছেন ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা। মঙ্গলবার বিলটি পাস হয়ে ছিল লোকসভায়। ৫৪৩ সদস্যের লোকসভায় ৩২৩টি ভোট পড়ে বিলের পক্ষে। বিপক্ষে পড়ে মাত্র ৩টি ভোট। রাজ্যসভায় বিলটি পাস হওয়ার পর তা যাবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। তাঁর স্বাক্ষরের পর আইনে পরিণত হবে নতুন সংবিধান সংশোধনী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *