Breaking News
Home / TRENDING / প্রায় ৭০ হাজার কর্মী ছাঁটাই করছে বিএসএনএল, কারণ জেনে নিন

প্রায় ৭০ হাজার কর্মী ছাঁটাই করছে বিএসএনএল, কারণ জেনে নিন

ওয়েব ডেস্কঃ

আর্থিক দুরবস্থা ঘোচাতে কর্মী সংখ্যা অর্ধেক করার পরিকল্পনা করছে বিএসএনএল। বিএসএনএল সূত্রে খবর, কর্মচারীদের জন্য স্বেচ্ছাবসর প্রকল্প প্রস্তাব আনা হবে। এই প্রকল্পের মাধ্যমে ৬০০০০ থেকে ৭০০০০ কর্মী ছাঁটাই করা হবে। তবে এই প্রকল্পটি এমনভাবে রূপায়ন করা হবে যাতে ওই কর্মীরা অসন্তোষ প্রকাশ না করে।

দ্য ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিএসএনএলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রভীন কুমার পুরওয়ার বলেন, বিএসএনএলের ৭৫ শতাংশ খরচ হয় কর্মচারীদের বেতন খাতে। এই টেলিকম সংস্থাটিতে কর্মীসংখ্যা প্রতিযোগীদের তুলনায় অনেক বেশি। তবে ৬০০০০ থেকে ৭০০০০ কর্মী যদি স্বেচ্ছাবসর গ্রহণ করেন, তারপরেও সংস্থায় এক লক্ষের মত কর্মী থাকবেন।

আর্থিক অবস্থায় জর্জরিত বিএসএনএল আয় বাড়ানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে। খরচ কমাতে অনেক আউটসোর্সড কাজ সংস্থার নিজস্ব অফিসার ও কর্মীদের নিয়ে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ খাতে যে ২৭০০ কোটি টাকা খরচ হয়, তা-ও ১৫ শতাংশ কমানোর চিন্তাভাবনা করছে সংস্থাটি। পাশাপাশি বিএসএনএলের যে ৬৮০০০ টাওয়ার রয়েছে, তাতে অন্য অপারেটরদের ভাড়া দিয়ে অতিরিক্ত আয় বাড়ানোর চিন্তা ভাবনা করছে সংস্থাটি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *