Breaking News
Home / TRENDING / দেশজুড়ে বাজি বিক্রি বন্ধ হবে কিনা, আজ ফয়সলা শীর্ষ আদালতে

দেশজুড়ে বাজি বিক্রি বন্ধ হবে কিনা, আজ ফয়সলা শীর্ষ আদালতে

ওয়েব ডেস্ক:
দশেরার পর গত কয়েকদিনে দিল্লিতে দূষণের মাত্রা ‘খারাপ’ থেকে ‘ক্ষতিকর’ এ গিয়ে পৌঁছেছে। এরই মধ্যে দেওয়ালীতে দেশজুড়ে আতসবাজির কেনা বেচা নিয়ে আজ ফয়সলা শোনাবে সুপ্রিম কোর্ট। দূষণকে মাথায় রেখে গত বছর দিল্লিতে আতসবাজির কেনাবেচা নিষিদ্ধ করেছিল শীর্ষ আদালত। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। তাই এবার সুস্থ পরিবেশের লক্ষ্যে দেশজুড়ে বাজি বিক্রি, কেনা বা নিজের অধীনে রাখা নিষিদ্ধ করতে পারে সুপ্রিম কোর্ট। তবে দূষণ যতই বাড়ুক, বাজি নিষিদ্ধ করার পক্ষে নয় কেন্দ্রীয় সরকার । সরকারের তরফে জানানো হয়েছে, কিছু নিষেধাজ্ঞা বা নিয়ম মেনে বাজি পোড়াতে দেওয়া উচিত। দেশের বাজি বিক্রেতারাও এই পিটিশনের বিরোধীতা করেছেন। উল্লেখ্য, গত দু বছর দেওয়ালীর পর থেকেই দিল্লি এনসিআরএ দূষণের মাত্রা ‘ক্ষতিকর’ মার্ক ছাড়িয়ে গিয়েছে। দিল্লিতে শিশু ও বয়স্কদের মধ্যে ফুসফুসের রোগে আক্রান্তের সংখ্যাও হু-হু করে বেড়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *