Breaking News
Home / TRENDING / সাইবার প্রতারকদের হাতে পড়ে লক্ষাধিক টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত কর্মী

সাইবার প্রতারকদের হাতে পড়ে লক্ষাধিক টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত কর্মী

নিজস্ব সংবাদদাতা:

এবার সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে টাকা খোয়ালেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজির অবসরপ্রাপ্ত কর্মী। অশোক পুততুন্ড নামের ওই প্রবীণ হুগলির ডানকুনির বাসিন্দা। তাঁর অভিযোগ, ৪ নভেম্বর তাঁর এসবিআই অ্যাকাউন্ট থেকে প্রায় ২ লক্ষ্য টাকা তুলে নেওয়া হয়। এরপরই তিনি অ্যাকাউন্ট ব্লক করে দেন। কিন্তু তারপরেও ৯ নভেম্বর অশোক পুততুন্ডর অ্যাকাউন্ট থেকে ফের ১৯,৯৯০ টাকা তুলে নেওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হওয়ার পরও কীভাবে ফের সেখান থেকে টাকা তুলে নেওয়া হল তার উত্তর দিতে পারেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষও। ৪ নভেম্বর অশোক পুততুন্ডর ফোনে একটি ‘ওটিপি’ আসে। কিছুক্ষণ পর এক ব্যক্তি ফোন করে বলে ব্যাঙ্ক থেকে মাইক্রোচিপ সহ নতুন এটিএম কার্ড দেওয়া হচ্ছে এবং এজন্য অশোকবাবুকে প্রসেসিং ফি জমা দিতে হবে। ফি জমা করার জন্য ওই ব্যক্তি অশোকবাবুর কাছ থেকে ‘ওটিপি’ টি জানতে চায়। অশোকবাবু ‘ওটিপি’ ওই ব্যক্তিকে জানানোর পরেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৪৯,৯৯০ টাকা করে দু’বারে প্রায় এক লক্ষ্য টাকা তুলে নেওয়া হয়। তার পরদিনই অর্থাৎ ৫ নভেম্বর দু’বারে আরও এক লক্ষ্য টাকা তুলে নেওয়া হয়। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, Paytm ও ভীম অ্যাপ ব্যবহার করে টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু অশোক পুততুন্ড জানিয়েছেন, তিনি ওই অ্যাপগুলি ব্যবহারই করেন না। এবিষয়ে ডানকুনির এসবিআই শাখা, ডানকুনি পুলিশ স্টেশন এবং লালবাজার ব্যাঙ্ক ফ্রড সেকশনে লিখিত অভিযোগ করেছেন তিনি। অশোকবাবুর প্রশ্ন, ব্যাঙ্ক তাঁকে জানিয়েছিল অ্যাকাউন্টের সমস্ত লেনদেন ব্লক করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কীভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হল? তা ছাড়া একবার ‘ওটিপি’ দিয়ে কীভাবে তিনবার টাকা তোলা হল? কোনও প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিতে পারেনি এসবিআই ব্যাঙ্কের ডানকুনি শাখার জেনেরাল ম্যানেজার। পুলিশ তদন্ত শুরু করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *