ওয়েব ডেস্ক:
বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী আজও কমল পেট্রল ও ডিজেলের দাম। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ৭৭.৫৬টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৭২.৩১ টাকা দাঁড়িয়েছে। মুম্বইয়ে পেট্রলের দাম লিটার প্রতি ৮৩.০৭ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৯২ টাকা হয়েছে। কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ৭৯.০৪ টাকা হয়েছে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় পেট্রল ডিজেলের দাম কমেছে। এছাড়াও সম্প্রতি আমেরিকা ইরান থেকে ৯টি দেশকে তেল কেনার অনুমতি দিয়েছে, যার মধ্যে ভারতও রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news