ওয়েব ডেক্সঃ
মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১। শুক্রবার বিকেলে রাজস্থানের বিকানের কাছে ভেঙে পড়ে বিমানটি। তবে বিমানের পাইলট নিরাপদেই বেরিয়ে এসেছেন বলে জানা যায়।
বায়ুসেনা সূত্রে খবর, “শুক্রবার বিকেলে নাল থেকে মিগ-২১ বায়ুসেনার যুদ্ধবিমানে রুটিন মাফিক আকাশে উড়ে পাইলট। কিন্তু কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়ে। পাইলট আগে থেকে বুঝতে পারায় প্যারাসুটের মাধ্যমে নিচে নেমে আসে।” তবে ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি।
প্রসঙ্গত, এই মিগ-২১ যুদ্ধবিমান নিয়েই পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানে চলে গিয়েছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news