Breaking News
Home / TRENDING / সাংবিধানিক শপথ লঙ্ঘন হবে, ভূমি পূজায় মোদীর উপস্থিতি প্রসঙ্গে বললেন ওয়াইসি

সাংবিধানিক শপথ লঙ্ঘন হবে, ভূমি পূজায় মোদীর উপস্থিতি প্রসঙ্গে বললেন ওয়াইসি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর অবশ্য এ বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। গত সপ্তাহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় গিয়ে নিশ্চিত করে জানান রাম মন্দিরের ভূমি পূজার দিন উপস্থিত থাকবেন মোদী। তারপর থেকেই অযোধ্যায় প্রধানমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনা তৈরি হয়। এই সম্ভাবনা দেখা দিতেই ভারতের প্রধানমন্ত্রীর ধর্ম নিরপেক্ষতাকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়লেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। 

প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে আজ টুইট করেন ওয়াইসি। তিনি বলেন, “সরকারিভাবে ভূমি পূজায় পিএমও@ অংশ নিলে ভারতের সাংবিধানিক শপথ লঙ্ঘন হবে। ধর্ম নিরপেক্ষতা সংবিধানের কাঠামোর মূল অংশ। আমরা ভুলে যেতে পারি না যে ৪০০ বছর ধরে অযোধ্যায় বাবরি মসজিদ ছিল এবং ১৯৯২ সালে কিছু অপরাধী ভেঙে ফেলেছিল।” প্রসঙ্গত, ১৯৯২ সালে কিছু করসেবক বাবরি মসজিদ ভেঙে ফেলেন। ভেঙে ফেলার পিছনে তাঁদের দাবি ছিল, সেখানে রামের মন্দির ছিল এবং তা ভেঙে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। 

গত বছর নভেম্বরে বাবরি মসজিদের বিতর্কিত স্থানে রাম জন্মভূমির পক্ষে রায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ই মেনেই রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা হচ্ছে। ৫ আগস্ট রাম মন্দির নির্মাণের ভূমি পূজা অনুষ্ঠিত হবে অযোধ্যায়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, বিজেপি নেতা মুরলি মনোহর জোশী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ ২০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *