প্রসেনজিৎ ধর:
সাংবাদিকের বাড়ি ও জেলা শাসকের বাংলোও বোমাবাজি করার অভিযোগে গ্রেফতার চার বালি মাফিয়া।এই বোমাবাজির ঘটনায় পুলিশের উপর চাপ আসছিলো প্রথম থেকেই, চাপে পড়ে তদন্তের গতি বাড়ায় বীরভূম জেলা পুলিশ।আর তদন্তের গতি বাড়তেই গ্রেফতার হলেন চার বালি মাফিয়া।গত সোমবার রাত বারোটার কিছু পরে বীরভূমের সেহারাপাড়ার এক বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের বাড়িতে বোমা মারেন একদল দুস্কিতি।এই দুস্কিতিরা আবার এলাকার বালি মাফিয়া নামেই পরিচিত।পুলিশের নাকের ডগায় দিনের পর দিন অবৈধ ভাবে খাদান থেকে বালি তোলার কাজ করে এই বালি মাফিয়ারা।এদের বিরুদ্ধে খবর করে প্রশাসনের শিত ঘুম ভাঙ্গান সাংবাদিক তাঁর জন্য এই বালি মাফিয়ারা সাংবাদিকের বাড়িতে বোমাবাজি করে।গত সোমবার এই বালি মাফিয়ারা যখন সেহারাপাড়ার সাংবাদিকের বাড়ি লক্ষ করে বোমাবাজি করে তখন ওই বাড়িতে ছিলেন না সাংবাদিক গোপাল চট্টোপাধ্যায়।যারা গ্রেফতার হয়েছে তাদের বিরুদ্ধে আগেই এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আছে।এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল বলেন যারা বোমাবাজি করেছেন তাঁরা সকলেই অবৈধ বালি খাদানের সাথে যুক্ত,পুলিশের ধরপাকড় বেড়ে যাওয়ার জন্য এদের ব্যাবসার ক্ষতি হচ্ছে সেই রাগে ওরা সাংবাদিক ও জেলা শাসকের বাংলোর সামনে বোমাবাজি করে।এরা সন্ধের দিকে নদীর ধারে বসে খাওয়া দাওয়া করে রাতে বাইক নিয়ে বোমাবাজি করে সাংবাদিকের বাড়ি লক্ষ করে।আমরা চার জন কে গ্রেফতার করেছি এস কে আনোয়ার,এস কে কুতুবউদ্দিন,এস কে আসগর মোল্লা এছাড়া এস কে সুজন।আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি আগামী দিনে গ্রেফতারের সংখ্যা আরো বাড়বে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news