Breaking News
Home / TRENDING / বিজেপি বাদ! শোভনদেব-কার্তিকদের নিয়ে নতুন কমিটি ঘোষণা সংঘশ্রীর

বিজেপি বাদ! শোভনদেব-কার্তিকদের নিয়ে নতুন কমিটি ঘোষণা সংঘশ্রীর

নীল রায়।

বিজেপিকে বাদ দিয়ে নতুন পুজো কমিটি ঘোষণা করে দিল সংঘশ্রী ক্লাব। গত কয়েক মাস যাবৎ কালীঘাট এলাকার সংঘশ্রী ক্লাবের দুর্গাপুজোর রাশ কার হাতে থাকবে তা নিয়ে চলেছে টানাপোড়েন। বুধবার রাতে শেষমেষ বিজেপির যাবতীয় প্রস্তাব খারিজ করে নতুন কমিটি ঘোষণা করল ক্লাব কর্তৃপক্ষ। যেখানে চেয়ারম্যান করা হয়েছে স্থানীয় বিধায়ক তথা বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে হয়েছেন আহ্বায়ক। পুজো কমিটির সভাপতি হয়েছেন শঙ্কর চট্টোপাধ্যায় ও সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায়। ডামাডোলের জেরে গত রবিবার ক্লাবের খুঁটি পুজোর অনুষ্ঠান বাতিল করতে হয়েছিল। নতুন পুজো কমিটির সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন কমিটির বৈঠক করে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

 

প্রসঙ্গত, সংঘশ্রী পুজো কমিটির পদত্যাগী সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তীকে বিজেপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল আর্থিক সাহায্যের। ফলে পুজো কমিটির বাজেট এক লাফে দ্বিগুণ হয়ে গিয়েছিল বলেই জানা গিয়েছে। বিজেপির পক্ষ থেকে শর্ত আরোপ করা হয়েছিল আর্থিক সাহায্যের বিনিময়ে পুজো কমিটির সভাপতি করতে হবে তাদের নেতা সায়ন্তন বসুকে। সম্প্রতি সায়ন্তন বসু সংঘশ্রী ক্লাবে এসে বৈঠক করে যেতেই বিষয়টি জানাজানি হয়। তারপরেই সংঘশ্রী পুজো নিজেদের দখলে আনতে আসরে নামেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। সংঘশ্রী ক্লাবের সঙ্গে যুক্ত মানুষজনের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেন তিনি। পুরনো কমিটি বাতিলের সিদ্ধান্ত হয়। পুরনো কমিটির সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী ও কোষাধ্যক্ষ দেবাশিস সেনগুপ্ত পদত্যাগ করায় নতুন কমিটিতে তাদের জায়গা দেওয়া হয়নি। পুরনো কমিটি থিমমেকার হিসেবে প্রদীপ্ত কর্মকারকে চূড়ান্ত করেছিল।

 

দক্ষিণ কলকাতার সংঘশ্রী ক্লাবের পুজোর কর্তৃত্ব যখন তৃণমূল প্রায় নিঃশব্দেই নিজেদের হাতে ফিরিয়ে আনল। ‌ মঙ্গলবার রাতে ৮৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলকাতা আদি বারোয়ারি (শীতলাতলা) পুজো কমিটির দখল নিয়ে বিজেপির সঙ্গে তৃণমূল নেতৃত্বের সংঘর্ষের ঘটনা কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়েছে শাসকদলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *