সূর্য সরকার:
সাংগঠনিক দুর্বলতা মেটানোর চেষ্টা হয়েছে তাতেই জয়, মত তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। করিমপুর কালিয়াগঞ্জ খড়গপুর সদর চমকে দিয়ে ৩ আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তার প্রতিক্রিয়া হিসেবেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের সাংগঠনিক খামতি মেটানোর ইতিবাচক দিক এর কথা উল্লেখ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “লোকসভা ভোটের পর সাংগঠনিক ক্ষেত্রে একাধিক ফাঁকফোকর লক্ষ্য করা গিয়েছিল। সেই ফাঁকফোকর আমরা মেটানোর চেষ্টা করেছি।” সাংগঠনিক ক্ষেত্রে ফাঁকফোকর মেটাতে লোকসভা ভোটের পরেই বিভিন্ন জেলায় সাংগঠনিক রদবদল করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
একাধিক জেলায় নেতাদের গুরুত্ব দিয়ে ফিরিয়ে আনা হয়েছিল ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত। করিমপুর কালিয়াগঞ্জ খড়গপুর সদর তিন জায়গাতেই প্রার্থী করা হয়েছিল পুরনো তৃণমূলীকে। স্বচ্ছ ভাবমূর্তি এলাকায় পরিচিতি। পাশাপাশি দলের গোষ্ঠী কোন্দল রাশ টানা। তাতেই জয় পার্থ চট্টোপাধ্যায়ের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news