Breaking News
Home / TRENDING / শুধু এনআরসি নয়, অর্থনৈতিক মন্দাও বিজেপির পরাজয়ের কারণ, মত পার্থর

শুধু এনআরসি নয়, অর্থনৈতিক মন্দাও বিজেপির পরাজয়ের কারণ, মত পার্থর

সূর্য সরকার:

 

শুধু এনআরসি কেন, বিজেপি ভয় মমতার ভরসা, প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের​। রাজ্যের ৩ আসনের বিধানসভা উপ নির্বাচনের ফল স্বস্তি দিল শাসকদলকে। খড়গপুর সদরের মত অবাঙালি ভোটব্যাঙ্ক যা লোকসভা নির্বাচনে বিজেপির বলে প্রতিপন্ন হয়েছিল সেখানেই ঘাসফুল শিবিরের জয়। আবার কালিয়াগঞ্জ এর মত রাজবংশী আদিবাসী অধ্যুষিত জেলা সেখানেও ভালো ফল করেছে তৃণমূল। অন্যদিকে স্বাভাবিকভাবেই করিমপুর তৃণমূল কংগ্রেসের। করিমপুরে জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও খড়গপুর সদর এবং কালিয়াগঞ্জ এই দুই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয় পাবে কিনা, তা নিয়ে যেমন রাজনৈতিক মহলে চর্চা ছিল। তেমনি তৃণমূল নেতৃত্ব ঘনিষ্ঠমহলে সন্দিহান ছিলেন। কিন্তু দিনের শেষে তাক লাগানো জয় হয়েছে ৩ কেন্দ্রে। তাহলে কি এনআরসি ফ্যাক্টর? 

 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের মহাসচিব এর জবাব, ” শুধু এনআরসি কেন বলুন বিজেপির ভয়।”  এনআরসি নিয়ে মানুষ ভীত সন্ত্রস্ত্র, তা বিজেপিকে ব্যাকফুটে ছেড়ে ঠেলে দিয়েছে বাংলায়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, শুধু এনআরসি নয় সার্বিক ক্ষেত্রে দেশের অর্থনীতির অধঃপতন বিজেপিকে আম জনতার কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *