প্রসেনজিৎ ধর
হাওড়ার দাশনগর স্টেশনে রেল অবরোধ করলেন লোকাল ট্রেনের যাত্রীরা। মেল লাইনে লোকাল ট্রেন দিয়ে দেওয়ায় বিক্ষোভ দেখান যাত্রীরা। বৃহস্পতিবার সকালে সাঁতরাগাছি স্টেশন থেকে পাঁশকুড়া লোকালকে মেল লাইনে দেওয়া হয়। যে কারণে যাত্রীরা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নামতে পারেন নি। অনেকেই আবার জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমেছেন স্টেশনে। অন্যদিকে আপ ও ডাউন লাইনে ট্রেন থাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল অভিযোগ যাত্রীদের। অভিযোগ, সাঁতরাগাছি স্টেশন মাস্টারের ভুলেই ঘটেছে এমন ঘটনা। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর ঘটনার বিভাগীয় তদন্ত হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news