ওয়েব ডেস্ক
আগামি ১লা ফেব্রুয়ারি, লোকসভা ভোটের আগে মোদি সরকারের শেষ বাজেট। তবে অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থতার কারনে বিদেশে থাকায় সেই বাজেট পেশ করবেন রেলমন্ত্রী পিযুশ গোয়েল। বুধবার রাষ্ট্রপতির দফতরের তরফে জানানো হয়, অসুস্থতার কারনে অন্তর্বর্তী বাজেট পেশ করতে পারবেন না জেটলি। তাই প্রধানমন্ত্রীর পরামর্শে রেলমন্ত্রী পিযুশ গোয়েলকে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। দু দিন আগেই বিজেপির তরফে বলা হয় অরুণ জেটলিই বাজেট পেশ করবেন। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, আমেরিকায় অস্ত্রোপচার হয়েছে জেটলির। আগামি দু সপ্তাহ তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। উল্লেখ্য, এর আগেও অরুন জেটলির কিডনি ট্রান্সপ্লান্টের সময় তিনমাসের জন্য অর্থমন্ত্রক সামলেছিলেন গোয়েল। রাষ্ট্রপতির দফতরের বিবৃতিতে আরও জানানো হয়েছে, অর্থমন্ত্রী হিসেবে ফের দায়িত্ব নেওয়ার আগে আপাতত দফতরহীন মন্ত্রী হিসেবে থাকবেন অরুণ জেটলি। গত ১৩ জানুয়ারি চিকিৎসাজনিত কারনে আমেরিকা পাড়ি দেন অরুণ জেটলি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news