।
ভাস্কর মান্না
প্রায় এক মাস পর শাট ডাউন উঠতে চলেছে আমেরিকায়। এদিন দুটি বিল মার্কিন সেনেটে পাস হলেই শাট ডাউন উঠবে বলে জানালেন মার্কিন প্রশাসন।
দুটি বিলের প্রথমটিতে বলা হয়েছে, ৫০০ কোটি ডলার অবৈধ তরুণ অভিবাসীদের সুরক্ষা দেওয়ায় পরিবর্তে মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে অর্থ বরাদ্দ করা হবে। আর দ্বিতীয় বিলটিতে ডেমোক্র্যাটরা প্রস্তাব দিয়েছে, সম্প্রতি অচল হয়ে পড়া সরকারি প্রতিষ্ঠানগুলোতে তিন সপ্তাহের জন্য তহবিল জোগান দেওয়া।
এদিন সেনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককানেল এবং ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, তারা বিল দুটি উত্থাপন করবেন এবং তাদের মধ্যে সমঝোতা হওয়ার কথা ঘোষণা করেন। তবে মেক্সিকো সীমান্তে দেওয়াল অর্থ বরাদ্দ বিলটি সেনেটে পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও বিল গুলি শেষ পর্যন্ত পাস করা যায় কিনা সে ব্যাপারে নিশ্চিত নয় কেউই । পাশ করতে গেলে প্রতিটি বিলে ৬০ টি ভোট দরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news