জয় ঘোষ, কলকাতা:
দূর্গাপূজো উদ্বোধনেও ‘জয় শ্রী রাম’ ধ্বনি। অমিত শাহের চোখে মুখে বিরক্তির ছাপ। পাশে থাকা সব্যসাচী দত্ত জিভ কামরে কোনও মতে ম্যানেজ করার চেষ্টা করেন। এই ভাবেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সল্টলেকের বি জে (BJ) ব্লক শারদ উৎসব কমিটির দূর্গা পূজোর উদ্বোধন পর্ব সারলেন।

পূজো কমিটির দাবি ছিল, বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নয়, কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ এই পূজো উদ্বোধন করুক। সেইমতো সল্টলেক-বিধাননগরের বিজেপি কর্মী সমর্থকদেরও এই পূজোয় না আসার জন্য আবেদন জানানো হয়।
প্রথমে বাতি জ্বালিয়ে পূজোর উদ্বোধন এবং তারপর ফুল দিয়ে মা দূর্গার পূজো করেন অমিত শাহ। অমিত শাহের পূজো উদ্বোধনের সময় ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় বিজেপি সমর্থকরা। তাতে কিছুটা বিরক্তও হন তিনি। এদিন অমিত শাহের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা, মুকুল রায় ও সব্যসাচী দত্ত।
বিজেপির রাজ্য কমিটির সদস্য ও বিজে ব্লক শারদ উৎসব কমিটির সভাপতি উমা শংকর ঘোষদস্তিদার (মেজ দা) বলেন, “খুব সুন্দর ভাবেই আমাদের সকলের প্রিয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পূজো উদ্বোধন করলেন। এর ফলে এলাকার মানুষের মধ্যেই খুবই উদ্দীপনা দেখা গিয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news