দেবক বন্দ্যোপাধ্যায়।
এত নিরাপত্তারক্ষী কেন?
নেতাজি ইনডোর স্টেডিয়ামে সভার পর দলের যে আভ্যন্তরীণ বৈঠক হয়, সেখানে এই প্রশ্ন তুললেন বিরক্ত অমিত শাহ (Amit Shah)। নিজের বিরক্তি গোপন না করে অমিত বলেন, ” আমার কাছে এর আগে রাজ্যের নেতারা যখন এসেছিলেন, তখন আমি তাঁদের জিজ্ঞাসা করেছিলাম আপনাদের মধ্যে কে আছেন যিনি মমতার মতো মার খেয়েছেন?” অমিত এদিন বলেন, “আজকের মমতার বিরুদ্ধে আমাদের লড়াই, তার মানে এই নয় যে মমতার লড়াইকে আমরা ভুলে যাব।” এর পরেই নিজের বিরক্তি গোপন না করে অমিত শাহ বলেন ‘কিসের জন্যে আপনাদের এত নিরাপত্তা বাহিনী লাগে?’
রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), সিনিয়র কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের (Mukul Roy) নিরাপত্তা লাগবে এটা প্রত্যাশিত। তাঁদের রাজনৈতিক অবস্থান বা প্রতিষ্ঠা এমনই যে সরকারি নিরাপত্তা তাঁদের প্রাপ্য। কিন্তু এমন অনেকে সরকারি নিরাপত্তার জন্য আবেদন করেন বা আগে করেছেন ও পেয়েছেন, যা অমিত শাহ মোটেই ভাল চোখে দেখছেন না। সূত্রের খবর, অমিত কারও নাম না করলেও তৃণমূল থেকে আসা বেশ কিছু ছোট নেতার সরকারি নিরাপত্তার বহর দেখে অমিত ক্ষুব্ধ। প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ বা রাজনৈতিক ভাবে অশান্ত হয়ে থাকা এলাকার সাংসদ অর্জুন সিংহের নিরাপত্তা নেওয়ার মধ্যে যুক্তি থাকলেও এমন অনেকেই আছেন সরকারি নিরাপত্তা যাঁদের মানায় না। অমিতের ঘনিষ্ঠ সূত্রের মতে এমনটাই মনোভাব অমিতের।
শুধু তৃণমূল থেকে আসা বিশেষ কয়েকজন ছোট ও মাঝারি স্তরের নেতাই নয়, বিজেপির পুরনো এমন নেতাও রয়েছেন, সরকারি নিরাপত্তা নেওয়ার কোনও প্রয়োজন তাঁর নেই। শুধুমাত্র আড়ম্বর ও মানুষের কাছে নিজেকে কেউকেটা দেখানোর চেষ্টায় সরকারি নিরাপত্তা নিয়ে সরকারি অর্থের অপচয়ের ঘোর বিরোধী অমিত। এমনটা যে তিনি একেবারেই পছন্দ করছেন না তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news