Breaking News
Home / TRENDING / দিদিকে আর কত ছোট করবে তাঁর ভাইদের দল!

দিদিকে আর কত ছোট করবে তাঁর ভাইদের দল!

নিজস্ব প্রতিনিধি :

ভাইদের কী বুদ্ধি-সুদ্ধি সব লোপ পেল!
নাকি মাথায় ঠিকমতো অক্সিজেন পৌঁছাচ্ছে না ? তাই কি ক্ষমতা প্রদর্শনের রাজনীতি করতে গিয়ে দিদির ছবি সামনে আনতে হচ্ছে? এমনিতে এরাজ‍্যে রাস্তার উদ্বোধন থেকে শুরু করে সুলভ শৌচালয়ের উদ্বোধনেও নেত্রীর ছবি দিয়ে তাঁর অনুপ্রেরণার কথা লিখে থাকেন জেলার নেতা থেকে শুরু করে মায় মন্ত্রীরা পর্যন্ত। কিন্তু তাই বলে বিরোধী দলের সর্বভারতীয় সভাপতির সামনে নিজের দলের ক্ষমতা দেখানোর জন্যেও সেই নেত্রীর ‘হাতজোড়’ করা ছবি রাখতে হচ্ছে ! এই ভাইদের কে বোঝাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এরাজ‍্যের একজন নেত্রী নন, তিনি একজন সর্বভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ফলে আর একজন সর্বভারতীয় রাজনৈতিক নেতাকে নিজেদের ক্ষমতা দেখাতে গিয়ে নিজের দলের সর্বভারতীয় নেত্রীর ছবি ব‍্যবহার করাটা আর যাই হোক, রাজনৈতিক সৌজন্য বহন করে না। কিন্তু অক্সিজেন মাথায় না পৌঁছানো নেতা কবে আর রাজনৈতিক সৌজন্যের ধার ধেরেছেন। তাই অমিত শাহ-এর তারাপীঠ সফরের আগে দিদির ছবি দিয়ে ছেয়ে ফেলেছেন পুরো এলাকা। যা নিয়ে ইতিমধ্যেই সোস‍্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিস্তর হাসাহাসি। আর এই হাসাহাসির প্রেক্ষিতটা তৈরি করে দিলেন দিদির‌ই আদরের কেষ্ট। এখন প্রশ্ন একটাই। ছবি ছড়ানোর এই আইডিয়াটা কি একেবারেই জেলা নেতৃত্বের, নাকি শহর কলকাতা থেকে এমন নির্দেশ গিয়েছিল ? আইডিয়া যারই হোক না কেন, এতে যে আদপে নিজের নেত্রীকেই ছোটো করা হল, তা আর বলার অপেক্ষা রাখে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *