ওয়েব ডেস্কঃ
এক পুর অধিকারীকে ব্যাট দিয়ে মেরে গ্রেফতার হলেন কৈলাশ বিজয়বর্গীয়ের পুত্র ও মধ্যপ্রদেশের বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। এই ঘটনার দায়ে তাঁর জামিনের আর্জিও খারিজ করে আদালত।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে আকাশ সহ আরও দশ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মধ্যপ্রদেশের পুলিশ। আকাশ অবশ্য এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পুরকর্মীরা বাড়ির বাসিন্দা ও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এক মহিলার হাত ধরেও টানেন। তা তিনি সহ্য করতে না পেরে রাগের বশে মারধর করেন।
অন্যদিকে, বিজেপি নেতা হিতেশ বাজপেয়ীর এই ঘটনা প্রসঙ্গে বলেন, “সরকারি আধিকারিকের ঘুষ নেওয়ার প্রতিবাদ করেছেন আকাশ।” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, আকাশের জেল হলে, যে আধিকারিক ঘুষ নিয়েছেন তাঁর কি হবে? এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চন বলেন, “বিজেপির আসল চরিত্রটা দেখুন। নিজেদের জনপ্রতিনিধিকে নিয়ন্ত্রণ করে রাখতে পারেনা। এটা তাঁদের চক্রান্ত। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news