Breaking News
Home / TRENDING / কেদারনাথের ৩৪০০ মিটার উচ্চতায় দেখা মিলল বাঘের

কেদারনাথের ৩৪০০ মিটার উচ্চতায় দেখা মিলল বাঘের

ওয়েব ডেস্কঃ

 

অবিশ্বাস্যভাবে ৩৪০০ (১১,১৫৪ ফুট ) মিটার উঁচুতে দেখা মিলল বাঘের! বুধবার কেদারনাথের ওয়ার্ল্ডলাইফ স্যানচুরির একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল প্রায় ৩৪০০ মিটার উঁচুতে থাকা একটি বাঘের ছবি। কিন্তু এত উঁচুতে বাঘ এল কি করে তা নিয়ে ধন্দে পড়ল স্যানচুরির আধিকারিকরা।

 

স্যানচুরির এক আধিকারিক বলেন, বুধবার কেদারনাথ বনদপ্তরের অধীনে থাকা একটি উপত্যকায় রাত্রি ২:৩৮ মিনিটে একটি বাঘ দেখা যায়। প্রথমে সেটিকে বেড়াল মনে হয়েছিল কিন্তু পরে দেখা যায় সেটি একটি বাঘের ছবি।” কেদারনাথের ওই উপত্যকায় প্রায় ৩৫০০ মিটার উঁচু পর্যন্ত সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তার মধ্যে ৩৪০০ মিটার উচ্চতায় বাঘের দেখা মিলল যা নিয়ে অবাক অনেকেই। তবে এর আগেও উত্তরাখণ্ডের এসকোটে ৩২৭৪ মিটার উচ্চতায় বাঘের দেখা মিলেছিল। এছাড়া মাঝে মাঝে অরুণাচলপ্রদেশ ও সিকিমের উঁচু স্থানে বাঘ দেখা যায়।

 

ওয়ার্ল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার দেরাদুনের অধিকর্তা ভিবি মাথুর বলেন, ভারতে উপত্যকার ৪০০০-৬০০০ ফুট উচ্চতায় সাধারণত বাঘ দেখতে পাওয়া যায়। কিন্তু এত উচ্চতায় বাঘের দেখা মেলা, সত্যিই অবাক করার মতন বিষয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *