Breaking News
Home / TRENDING / কোনায় ট্রেলারের ধাক্কায় মৃত ১

কোনায় ট্রেলারের ধাক্কায় মৃত ১

নিজস্ব সংবাদদাতা:

 

রাতের শহরে ফের দুর্ঘটনা হাওড়ায়। বুধবার রাতে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ক্যারি রোডের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান এক মহিলা।

 

এদিন কলকাতা থেকে হাওড়ার দিকে একটি স্কুটি করে বাড়ি ফিরছিলেন এক দম্পতি। সেই সময় পিছন দিক থেকে ছুটে আসা ১৪ চাকার একটি ট্রেলার স্কুটিটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ঘটনার ফলে সেইখানেই মৃত্যু হয় মহিলাটির। তার স্বামীর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ সূত্রের খবর, মৃতার নাম পিউ সাহা(২৯)। তাঁর স্বামীর নাম অচিন্ত্য সাহা(৪০)। এদের বাড়ি হাওড়ার জগৎবল্লভপুরের পাঁতিহাল হাটতলায়। তাঁরা দুজনে কলকাতা থেকে রাতে বাড়ি ফিরছিলেন। দুজনেরই মাথায়ই হেলমেট ছিল। ঘটনার পর স্বামী-স্ত্রীকে হাওড়া জেলা হাসপাতালে আনা হলে পিউদেবীকে মৃত বলে ঘোষণা করা হয়। অচিন্ত্য বাবু ভর্তি আছেন হাওড়া জেলা হাসপাতালে। এই ঘটনার পর ক্যারি রোডে যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *