চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
মাছ ধরার ট্রলার ৩৫ দিন পর সমুদ্র থেকে ফিরে এসেছে। অথচ সেই ট্রলারের ৫৭ জন নাবিক করোনা আক্রান্ত হয়েছেন। এমন ঘটনায় অবাক আর্জেন্টিনার স্বাস্থ্য আধিকারিকরা। স্বাস্থ্যকর্তাদের মতে, ট্রলার ছাড়ার আগে সমস্ত কর্মীর রিপোর্ট করা হয়েছিল। প্রত্যেকেরই নেগেটিভ এসেছিল। কিন্তু তারপরেও কী ভাবে তারা পজিটিভ হলেন, এই নতুন রহস্য উদঘাটন করতে আসরে নেমে পড়লেন চিকিৎসকরা।
দক্ষিণাঞ্চলীয় টাইএরা ডেল ফুয়েগো প্রদেশের স্বাস্থ্য মন্ত্রক জানায়, দ্য এচিজেন মারু মাছ ধরার ট্রলারটি বন্দরে ফিরে আসার পরে কিছু জনের কোভিড-১৯ উপসর্গ দেখা মিলছে। পরীক্ষা করে দেখা গিয়েছে ৬১ জনের মধ্যে ৫৭ জন করোনা পজিটিভ। কী ভাবে সংক্রমিত হল তা জানা যায়নি। ওই নাবিকদের সবাইকে উসুআইয়া শহরের একটি হোটেল ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাইএরা ডেল ফুয়েগোর প্রাথমিক স্বাস্থ্য অধিকর্তা আলেজান্দ্রা আলফারো বলেন, “এই নাবিকরা কি ভাবে করোনা আক্রান্ত হলেন তা বলা খুব শক্ত। ৩৫ দিন তারা জলের মধ্যে ছিলেন। স্থলভাগের সঙ্গে কোনও যোগাযোগ না থাকা সত্ত্বেও এমন ঘটনা উদ্বেগ তৈরি করেছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news