Breaking News
Home / TRENDING / বিদ্রোহের শাস্তি : উপমুখ্যমন্ত্রী ও সভাপতি দুইই পদ থেকে সরানো হল শচীন পাইলটকে

বিদ্রোহের শাস্তি : উপমুখ্যমন্ত্রী ও সভাপতি দুইই পদ থেকে সরানো হল শচীন পাইলটকে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

চারদিনের টানাপোড়েন অবশেষে শেষ হল ! মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের (Ashok Gehelot) বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় দলের কড়া শাস্তির মুখে পড়লেন শচীন পাইলট। তাঁকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁকে রাজস্থান প্রদেশ কংগ্রেস (Congress) কমিটির সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। মঙ্গলবার শচীন পাইলট (Sachin Pilot) সহ বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাবনা পাশ হয় জয়পুরে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে। ওই বৈঠকে ফের রাজস্থানের পরিষদীয় দলনেতা নির্বাচিত হন আশক গেহলোট। তখনই ললাট লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল শচীন পাইলটের। এদিনের ঘোষণা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা।

পাইলটকে দল থেকে বহিষ্কার করার মতো কঠোর সিদ্ধান্তের পথেও কংগ্রেস হাইকম্যান্ড হাঁটতে পারে বলে দলীয় সূত্রে খবর ছিলই। সোমবার সন্ধ্যায় দলের ১০২ জন বিধায়ককে হোটেলবন্দি করেছেন অশোক গেহলোট। ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় যা ম্যাজিক ফিগারের চেয়ে বেশি। এর পর সোমবার এক দফা পরিষদীয় দলের বৈঠক করে কংগ্রেস। তাঁর দাবি বিবেচনার আশ্বাস দিয়ে শচীন পাইলটকে জয়পুরে ফিরে ওই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল এআইসিসি (AICC)। শীর্ষ নেতৃত্বের থেকে পাওয়া এই নির্দেশ অমান্য করে এদিন শাস্তির ধারা নেমে এল তাঁর কপালে।

শাস্তি ঘোষণার সময় রণদীপ সিং সূরজেওয়ালা বলেছেন, “বিজেপির ষড়যন্ত্রে শামিল হয়ে তিনি রাজস্থানের জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। তাই শচীন পাইলটকে উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে ফেলা হচ্ছে।” প্রসঙ্গত, রাহুল গাঁধী সহ এআইসিসির শীর্ষ নেতৃত্বে নতুন প্রজন্মের সঙ্গে সখ্যতা সম্পর্ক রাজেশ পাইলট পুত্রের। কিন্তু, কংগ্রেসের প্রবীণ প্রজন্মের সঙ্গে এখনও অনেক দূরত্ব রয়েছে নতুন নেতাদের। এই কারণে মধ্যপ্রদেশের দুই প্রবীণ কংগ্রেসী কমলনাথ ও দ্বিগবিজয় সিংয়ের সঙ্গে মনোমালিন্যের জেরে কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এবার অশোক গেহলোটের কাছে পরাজিত হয়ে নিজের উপমুখ্যমন্ত্রী পদ ও প্রদেশ কংগ্রেস সভাপতিত্ব হারিয়েছেন শচীন পাইলট। এবার কী তাঁর গন্তব্য গেরুয়া শিবির ? এখন জোর জল্পনা রাজধানীর রাজনৈতিক মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *