Breaking News
Home / TRENDING / বৃষ্টির জেরে মুম্বইয়ে ডাব্বা সার্ভিস বন্ধ

বৃষ্টির জেরে মুম্বইয়ে ডাব্বা সার্ভিস বন্ধ

নিজস্ব সংবাদদাতা
শনিবার থেকে টানা বৃষ্টির জেরে চেনা ছন্দে ফিরতে পারছে না মুম্বই। যে শহর রাতেও ঘুমোয় না, তার এখন দিনভর বনধের চেহারা। জল জমে সারা শহরে। ষ্কুল কলেজ ছুটি দেওয়া হয়েছে। রেল লাইনে জল জমে বিরার থেকে বসই পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে মুম্বইয়ের ডাব্বাওয়ালারাও আজ আর টিফিন সার্ভিস দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। সোমবার মুম্বইয়ে বৃষ্টি গত ৫ বছরের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে । আগামি কয়েকদিনে আরও বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *