নীল রায়
অধিকারী গড়ে বিজেপির কাছে বেদম মার খেয়েছে তৃণমূল নেতা কর্মীরা। গেরুয়া শিবিরের এমন আক্রমণের কথা স্বীকার করে নিলেন কাঁথির বর্ষিয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী। মঙ্গলবার কাঁথির পদ্মপুকুরে অমিত শাহ সভা শেষের ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। বেশ কয়েকটি জায়গায় বাস থামিয়ে ভাঙচুর করা ও কর্মীদের মারধরের অভিযোগ ওঠে বাংলা শাসক দলের বিরুদ্ধে। কিন্তু এরপরেই পাল্টা মারে প্রতিরোধ গড়ে তোলে দিলীপ ঘোষ মুকুল রায়ের দল। এক ইঞ্চিও জমি না ছাড়ার মনোভাব নিয়ে পাল্টা আক্রমণে বিজেপির কৌশলে পিছু হটতে হয় জোড়া ফুলের সৈনিকদের।
ঘটনার জেরে ৭ জন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়ে কাঁথি মহকুমা হাসপাতাল ভর্তি হন। দুই তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন শিশির অধিকারী। তার আরও অভিযোগ গেরুয়া বাহিনীর হাতে প্রায় ৬০ জন পুলিশ কর্মীও কম বেশি আহত হয়েছেন। কাঁথির দুই বারের সাংসদ বলেন, “গোলমাল পাকানোর হামলার বাসনা নিয়েই কর্মীদের গাড়িতে চ্যালা কাঠ ঠান্ডা ইট পাথর বোতল সব মজুদ করে রেখেছিল বিজেপির নেতা কর্মীরা। সভা শেষ হতেই গাড়ি নিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয় আমাদের পার্টি অফিসে ভাঙার চেষ্টা করা হয়।” অমিত শাহের গরমাগরম বক্তৃতা ও বিজেপি কর্মীদের অতর্কিত হামলার প্রতিবাদে আগামী পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একাধিক রাজনৈতিক কর্মসূচি হবে বলে এমনটাই জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী। তিনি জানিয়েছেন, বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় বুধবার কাঁথি শহর জুড়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। যে পদ্মপুকুরিয়ার মাঠে এদিন অমিত শাহ সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অধিকারী পরিবারকে আক্রমণ চালিয়ে গিয়েছেন, আগামী তেসরা ফেব্রুয়ারি সেখানেই জনসভা করে পাল্টা বিজেপিকে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিন পাল্টা আক্রমণে কিছুটা হকচকিয়ে যায় মমতা বন্দোপাধ্যায়ের দল। তাই প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী জেলার প্রতিটি পথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি বুথে বিজেপি বিরোধী কর্মসূচি হবে বলে স্বীকার করে নিয়েছে শিশির অধিকারী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news