Breaking News
Home / TRENDING / কাঁথির ঘটনায় রাজ্যের থেকে রিপোর্ট তলব করল কেন্দ্র

কাঁথির ঘটনায় রাজ্যের থেকে রিপোর্ট তলব করল কেন্দ্র

ওয়েব ডেস্ক

মঙ্গলবার কাঁথিতে বিজেপি কর্মীদের ওপর হামলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। পাশাপাশি, ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী । জানা গিয়েছে, ফোনে কথোপকথনের সময় মমতাও রাজনাথকে পাল্টা বলেন, “আপনার নেতা ও কর্মীদের সামলান।” এই ঘটনায় আগামি ২৪ ঘন্টার মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে রিপোর্ট তলব করেছেন রাজনাথ সিংহ।
উল্লেখ্য, মঙ্গলবার কাঁথিতে অমিত শাহর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় বাস, জ্বালানো হয় বাইক। এরপরই তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করে বিজেপি । রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *