Breaking News
Home / TRENDING / সভাপতি নির্বাচনের দৃষ্টি ঘোরাতেই কি কাশ্মীর নিয়ে সরব রাহুল!

সভাপতি নির্বাচনের দৃষ্টি ঘোরাতেই কি কাশ্মীর নিয়ে সরব রাহুল!

ওয়েব ডেস্কঃ

 

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর সেখানকার পরিস্থিতি গোপন করছে সরকার। সেখানে কি হচ্ছে তা দেশের মানুষের সামনে তুলে ধরা দরকার বলে দাবি জানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

 

শনিবার সভাপতি নির্বাচন নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের মাঝখানে বেরিয়ে সাংবাদিকদের রাহুল বলেন, কাশ্মীরে সংঘর্ষ চলছে, মানুষ মরছে। শোনা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খুবই খারাপ। তাই মোদী সরকারের উচিত কাশ্মীরে ও লাদাখে কি হচ্ছে তা দেশের মানুষের কাচের স্পষ্ট করা।

 

অন্যদিকে একটি টুইট করে রাহুল বলেন, কাশ্মীরের মানুষের অসন্তোষ বেরিয়ে আসছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সংবাদ মাধ্যমের ওপরে। সরকারকে আমার অনুরোধ কাশ্মীরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং গোপনীয়তার যে মোড়কে রাজ্য ঢেকে দেওয়া হয়েছে, তা খুলে ফেলা হোক।

 

তবে রাহুলের এই যুক্তি মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। বিজেপির এক কেন্দ্রীয় নেতার মতে, এতদিন কেন চুপ ছিলেন রাহুল গাঁধী। আসলে কাশ্মীরের মানুষের কোনো অসুবিধা হচ্ছে না। সরকার তাদের পাশে রয়েছে। আসলে সভাপতি নির্বাচন ঘিরে কংগ্রেসের নাটক পাছে সংবাদমাধ্যমে ধরা পড়ে যায়। সেই জন্য দৃষ্টি ঘোরাতে মিথ্যে কথা বলছেন রাহুল। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *