ওয়েব ডেস্কঃ
তৈরি হতে চলেছে নতুন সংসদ ভবন! শনিবার নতুন সংসদ ভবন তৈরি নিয়ে জল্পনা তৈরি হল স্পিকারের মন্তব্যে! এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, “নতুন একটা সংসদ ভবন দরকার বলে অনেকের মনে হচ্ছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য একাধিক দল তৈরি করা হয়েছে। তারা অনেকের কাছ থেকে পরামর্শ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।” একইসঙ্গে বর্তমান সংসদ ভবনের আধুনিকরণ হবে বলে জানান তিনি।
এদিন চলতি অধিবেশনের শেষ দিনে সমস্ত সাংসদকে অভিনন্দন জানান স্পিকার ওম বিড়লা। তাঁর কার্যকালে সংসদ নির্বিঘ্নে চালানোর চেষ্টা যে তিনি করবেন তা এদিন উল্লেখ করেন তিনি। এরপরেই সংসদ ভবন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পিকার বলেন, বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের সংসদ ভবন আকর্ষণীয় ও নজরকাড়া হওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে নতুন ভারত গঠনের যে লক্ষ্যমাত্রা রেখেছেন। তাতে সংসদ ভবনকে আরও বড় ও আধুনিক করার উদ্যোগ নেওয়ার আবেদন জানাচ্ছি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news