Breaking News
Home / TRENDING / সভাপতি ঠিক করতে দিল্লিতে আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক

সভাপতি ঠিক করতে দিল্লিতে আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক

নীল রায়।

আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। শনিবার দুপুরে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির বৈঠকে বসছে তাদের নতুন সভাপতি ঠিক করতে। ২৩ মে লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর শোচনীয় হারের দায় নিয়ে পদত্যাগ করেছেন সভাপতি রাহুল গান্ধী। তারপর প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও নতুন সভাপতি নির্বাচনের সাহস দেখায়নি এআইসিসি নেতৃত্ব। কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহের মতো প্রতিপক্ষের মোকাবিলা করার মত নেতা সত্যিই এখন কংগ্রেসের হাতে নেই। তা সত্ত্বেও কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে সভাপতিত্বে দৌড়ে। যাদের মধ্যে রয়েছেন লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে, প্রবীণ কংগ্রেস নেতা মুকুল ওয়াস্নিক, রাজস্থানের উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট ও নবতিপর কংগ্রেস নেতা মতিলাল ভোরা।

সূত্রের খবর ইতিমধ্যে স্থির হয়ে গিয়েছে ওয়ার্কিং কমিটির রাহুল গান্ধীকে আবারও সভাপতি থেকে যাওয়ার জন্য অনুরোধ করবেন নেতারা।কিন্তু পদত্যাগের পর রাহুল যেভাবে নিজের অনড় অবস্থান থেকেছেন, তাতে সেই অনুরোধে খুব একটা লাভ হবে না বলেই মনে করা হচ্ছে। আরও একটি সূত্র জানাচ্ছে রাহুলের পদত্যাগে আবারও সাময়িকভাবে হলেও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে দলের হাল ধরার অনুরোধ করতে পারেন প্রবীণ নেতারা। কিন্তু কোন কিছুই না এখনও চূড়ান্ত নয় বলে জানা যাচ্ছে।ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য বিরোধী ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ একাধিক নেতা দিল্লি গিয়েছেন।

তারাও চান কংগ্রেসের রাশ থাকুক গান্ধী পরিবারের হাতেই। রাজধানীর রাজনৈতিক মহল জানাচ্ছে যেভাবে অধীর চৌধুরীকে লোকসভার দলনেতা করে চমক দিয়েছিলেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। সভাপতি মনোনয়নের ক্ষেত্রেও তেমন কিছুই অপেক্ষা করে রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *