ওয়েব ডেস্কঃ
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিশিষ্ট রাজনীতিবিদ অরুণ জেটলিকে হাসপাতালে দেখতে গেলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু। শনিবার সকালে দিল্লি এইমসে বর্ষীয়ান এই বিজেপি নেতাকে দেখতে যান উপরাষ্ট্রপতি।
শুক্রবার শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হন অরুণ জেটলি। জানা গিয়েছে, এখন তিনি আইসিইউতে আছেন। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল টিম তৈরি করা হয়েছে। এইমসের পক্ষ থেকে গতকাল রাতে জানানো হয়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কিডনি সহ বেশকিছু সংক্রমণের চিকিৎসা চলছে।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ হাসপাতালে ভর্তি হয়েছে শুনে গতকাল সন্ধ্যেবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তাঁকে দেখতে গিয়েছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news