Breaking News
Home / TRENDING / গার্ডেনরিচের তৈরি অত্যাধুনিক জাহাজ তুলে দেওয়া হল উপকূলরক্ষী বাহিনীর হাতে

গার্ডেনরিচের তৈরি অত্যাধুনিক জাহাজ তুলে দেওয়া হল উপকূলরক্ষী বাহিনীর হাতে

নিজস্ব সংবাদদাতা: 

 

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে এল দ্রুত ক্ষমতাসম্পন্ন এক অত্যাধুনিক জাহাজ। ৫০ মিটার দীর্ঘ এবং ৭.৫ মিটার প্রস্থযুক্ত এই জাহাজে রয়েছে অত্যাধুনিক সেন্সর সিস্টেম। এর মাধ্যমে উপকূল সীমানায় শত্রুপক্ষকে চিহ্নিত করতে এবং অপরাধমূলক কাজকর্ম বন্ধ করতে সাহায্য করবে। 

 

এই পঞ্চম উচ্চ গতিসম্পন্ন কনকলতা বড়ুয়া নামক জাহাজটি তৈরি হয়েছে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্সে। শনিবার সংষ্কৃত মন্ত্রের মাধ্যমে নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে এই জাহাজটি তুলে দেওয়া হয় উপকূল রক্ষী বাহিনীর হাতে। এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা বাহিনীর বিশেষ কমান্ডার ডঃ অজয় কুমার। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তণ নৌসেনা অফিসার ভিকে সাক্সসেনা, জিআরএসই-র ম্যানেজিং ডিরেক্টর রঞ্জন বারগোত্র সহ নৌসেনার আধিকারিকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *