ওয়েব ডেস্ক
আবার বিতর্কে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, ক্যামেরার সামনেই কাউকে শুটআউটে নির্মমভাবে হত্যা করার নির্দেশ দেন তিনি। আর সেই ক্লিপ ভাইরাল হতেই বিতর্কের ঘূর্ণিজালে কুমারস্বামী। জানা গিয়েছে, কয়েকদিন আগে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় জনতা দলের নেতা হোন্নালাগেরে প্রকাশের। তাঁরই হত্যাকারীদের শুটআউটে ‘নির্মমভাবে’ মেরে ফেলার নির্দেশ দিতে শোনা যায় কুমারস্বামীকে। যদিও ঘটনার পর মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক বিবৃতিতে কুমারস্বামী জানান, প্রকাশ দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। পুলিশকে ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ভিডিও ক্লিপে সেই কুমারস্বামী ই দুষ্কৃতীদের নির্মম হত্যা করার নির্দেশ দেন। পরে প্রশাসনিক তরফে জানানো হয়, আবেগবশত ওই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তা কখনই নির্দেশ নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news