নিজস্ব সংবাদদাতা
ইস্টবেঙ্গল কর্তারা ভেবেছেন, আজ ক্রিসমাসের সকালটা একটু অন্যভাবে কাটানোর। তাই, বড়দিনের সকালেও প্র্যাকটিস রাখা হয়েছে। কোয়েস প্ল্যান করেছে, স্পেশাল দিনগুলো মজা করে সেলিব্রেট করতে। শুধু বড়দিন নয়, এরপরে নিউ ইয়ার সেলিব্রেশন করার কথা চিন্তা ভাবনা চলছে ইস্টবেঙ্গলে।
সোমবার থেকেই বল পায়ে দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন লাল–হলুদের নয়া বিদেশি টনি ডোভাল। সেইসঙ্গে লাল–হলুদে আরও একটি স্বস্তির খবর। পুরো সুস্থ হয়ে দলের সঙ্গে অনুশীলনে নামলেন ডিফেন্ডার মেহেতাব সিং। টনি বলেন, ইস্টবেঙ্গল–মোহনবাগান ম্যাচ দেখেছি। ডার্বি খেলতে মুখিয়ে রয়েছি। কোন্ পজিশনে খেলব, সেটা কোচ ঠিক করবেন। যে পজিশনে খেলাবে, আমি মানিয়ে নেব। দলের যেটা ভাল হবে, সেই পজিশনেই খেলানো হোক আমাকে। ইস্টবেঙ্গল ভারতের অন্যতম সেরা ক্লাব। এখানে সেরা কোচিং স্টাফ, ফুটবলাররা রয়েছে, তাই এই ক্লাবে সই করেছি।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news