ওয়েব ডেস্ক:
আজ সবরীমালা মামলার রায়ের পুনর্বিবেচনার আর্জি বিবেচনা করে দেখতে পারে সুপ্রিম কোর্ট । 2৮ সেপ্টেম্বর সবরীমালায় সব বয়সী মহিলাদের ঢোকার পক্ষে রায়দানের পর থেকে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ৫০টি আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। রায়দানের র থেকেই মন্দিরে মহিলাদের ঢুকতে বাধা দিয়ে বিক্ষোভ দেখিয়েছে হিন্দু সংগঠনগুলি। উল্লেখ্য, কিছুদিন পরই তিনমাসের জন্য খুলে যাবে সবরীমালা মন্দিরের দরজা । তার আগে শীর্ষ আদালত তাদের রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় কিনা সেটাই দেখার। এদিকে, সবরীমালা মন্দিরে দর্শন করতে চেয়ে আর্জি জানিয়েছে ১০ থেকে ৫০ বছর বয়সী ৫০০রও বেশী মহিলা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news