ওয়েব ডেস্ক:
গত তিনদিন ধরে এক অদ্ভুত আলোর রহস্য ভেদ করার চেষ্টা করে চলেছে আইরিশ এভিয়েশন অথারিটি। জানা গিয়েছে, গত শুক্রবার বিকেলে আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকুলে উজ্জ্বল রশ্মী দেখা যায় এবং একই সঙ্গে খুব দ্রুত কোনও একটি যানকে চলে যেতে দেখা যায়। ৯ নভেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের এক পাইলট আইরিশ এটিসিতে যোগাযোগ করে জানতে চান তাঁরা সমুদ্রে কোনও সামরিক মহড়া দিচ্ছে কিনা! কারন সমুদ্রের উপকুলে উজ্জ্বল আলো দেখা গিয়েছে। ওই পাইলট আরও জানান, ওই অজ্ঞাত বস্তুটি খুব দ্রুত বিমানের বাঁদিকে চলে আসে। তবে বিমানে ধাক্কা না দিয়ে দ্রুত উত্তর দিকে চলে যায় যানটি। ভার্জিন এয়ারলাইন্সের এক পাইলটএ আয়ারল্যান্ড উপকুলে দুটি আলোর বিন্দুর কথা বলেছেন। তবে সেই আলোকে উল্কার মতো উজ্জ্বল ও গতিশীল বলে বর্ণনা দিয়েছেন ওই পাইলট। এদিকে আকাশে রহস্যজনক আলোর একাধিক অভিযোগ পাওয়ার পর আইরিশ এভিয়েশন দফতর একটি গোপন তদন্ত শুরু করেছে। ৯ নভেম্বরে আইরিশ উপকুলের আলো উল্কা, না ইউএফও না আরও রহস্যজনক কিছু তারই রিপোর্ট দেবে তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news