Breaking News
Home / TRENDING / রাহুলের অভিযোগ মিথ্যা, সাক্ষাৎকারে মন্তব্য দ্যাসঁ’র সিইওর

রাহুলের অভিযোগ মিথ্যা, সাক্ষাৎকারে মন্তব্য দ্যাসঁ’র সিইওর

ওয়েব ডেস্ক:
রাফায়েল ইস্যুতে আবার মুখ পোড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দ্যাসঁ’র সিইও এরিক ত্রাপিয়ের রাহুল গাঁধীর সমস্ত অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিলেন। মঙ্গলবার ফ্রান্সের মার্সেই শহরে সংবাদ সংস্থা কে এক সাক্ষাৎকারে ত্রাপিয়ের বলেন, রাফায়েল ইস্যুতে দ্যাসঁ’র তরফে যা তথ্য দেওয়া হয়েছে, তা সত্যি। রাফায়েল চুক্তি নিয়ে রাহুলের অভিযোগকে কটাক্ষ করে ত্রাপিয়ের বলেন, নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁরা কংগ্রেস পার্টির সঙ্গে কাজ করেছেন। তবে বর্তমান কংগ্রেস সভাপতির বোঝা উচিত দ্যাসঁ কোনও রাজনৈতিক দলের জন্য নয়, ভারতের জন্য কাজ করছে। রাফায়েল চুক্তিতে অনিল অম্বানী রিলায়েন্স ডিফেন্সকে ভারতীয় কোম্পানী হিসেবে নিযুক্ত করা প্রসঙ্গে ত্রাপিয়ের বলেন, তাঁরা টাটা এবং আরও কয়েকটি সংস্থার কথা ভেবেছিলেন। কিন্তু রিলায়েন্সের ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষতা থাকায় তাদের এই কাজের জন্য চয়ন করা হয়। আসন্ন নির্বাচনে রাফায়েল ইস্যুকেই তুলে ধরে এগোতে চাইছে কংগ্রেস য় দ্যাসঁ’র সিইওর এই সাক্ষাৎকারের পর আবার ব্যাকফুটে চলে গেল তারা। ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *