Breaking News
Home / TRENDING / সবরীমালায় মহিলা সাংবাদিকদের পাঠাবেন না, চিঠি দিয়ে হুমকি হিন্দু সংগঠনগুলির

সবরীমালায় মহিলা সাংবাদিকদের পাঠাবেন না, চিঠি দিয়ে হুমকি হিন্দু সংগঠনগুলির

ওয়েব ডেস্ক:
সবরীমালা মন্দিরের দরজা খোলার আগেই শুরু হয়ে গিয়েছে টানাপোড়েন। একদিকে মন্দিরের চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। অন্যদিকে, সবরীমালা কর্ম সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু ঐক্য বেদীর মতো ধর্মীয় সংস্থা বিভিন্ন সংবাদ মাধ্যমে চিঠি লিখে আজ মহিলা সাংবাদিকদের কভারেজে পাঠাতে নিষেধ করেছে। চিঠিতে লেখা হয়েছে, যে সংবাদ সংস্থা এমন কোনও পদক্ষেপ নেবে না যাতে পরিস্থিতির আরও অবনতি হয়। এদিকে শনিবার রাত থেকেই সবরীমালায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সবরীমালা রুটের সব গাড়িতেও কড়া চেকিং চলছে। প্রশাসনের তরফে কড়া নির্দেশ রয়েছে, কোনও মহিলা সবরীমালা মন্দিরে যেতে চাইলে তাঁকে যেন পুলিশের সাহায্যে মন্দিরে পৌঁছে দেওয়া হয়। কোনও ব্যক্তি বা কোনও দল এর প্রতিবাদ করলে তাদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে প্রশাসন। উল্লেখ্য, দীপাবলির আগে আজ একদিন কয়েক ঘন্টার জন্য খোলা হবে সবরীমালা মন্দিরের দরজা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *