নিজস্ব সংবাদদাতা,বারুইপুর:
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মাছ ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার পদ্মপুকুর মোড়ের কাছে। সোমবার ভোরে অন্যান্য দিনের মতোই অটোয় করে সোনারপুর থানার গোবিন্দপুরে মাছ কিনতে যাচ্ছিলেন কয়েকজন মাছ ব্যবসায়ী। বারুইপুর থানার পদ্মপুকুর এর কাছে কলকাতার দিক থেকে আসা একটি মিনি ট্রাক এই মাছ ব্যবসায়ীদের অটো টি কে সামনে থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই মাছ ব্যবসায়ীর। মৃতদের বাড়ি গোচরণ এলাকায় বলে জানা যাচ্ছে। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়, অন্যদিকে অটো ফেলে পালায় চালক। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। মৃতদের মধ্যে একজনের নাম প্রকাশ সর্দার। অন্য ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news