Breaking News
Home / TRENDING / অসময়ের তুষারপাতে উপত্যকায় বিপর্যস্ত বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিষেবা

অসময়ের তুষারপাতে উপত্যকায় বিপর্যস্ত বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিষেবা

ওয়েব ডেস্ক:
শীতের শুরুতেই অসময়ে ভারী তুষারপাতে জম্মু কাশ্মীরের বিস্তীর্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। রজৌরীতে তুষারধসে একটি ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। তুষারধসে যাযাবর বাখরওয়াল সম্প্রদায়ের ৩ জন আহত হয়েছেন। ভারী তুষারপাতে জওহর টানেলের কাছে আটকে পড়েন অন্তত ৩০০ যাত্রী ও সেনাবাহিনীর জওয়ান। টানা তুষারপাতে জম্মুর অনেক জায়গাতেই রবিবার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ৯ বছর পর ফের নভেম্বর মাসে তুষারপাত হল উপত্যকায়। এদিন উত্তরাখণ্ডের পাহাড়ী এলাকাতেও তুষারপাতের জেরে তাপমাত্রা কমে যায়। কেদারনাথ এ বদ্রীনাথেও বরফের জেরে আটকে পড়্ন পর্যটকরা। এদিন কেদারনাথে তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রি। কাশ্মীরের তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। আগামি কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *