Breaking News
Home / TRENDING / সনি নর্ডি কবে মাঠে ফিরবেন জানুন ক্লিক করে

সনি নর্ডি কবে মাঠে ফিরবেন জানুন ক্লিক করে

নিজস্ব সংবাদদাতা

বাগানে সনি নর্ডিকে নিয়ে সবসময়ে আগ্রহ সমর্থকদের। তারা ভাবছে এখন কবে মাঠে ফিরবেন সনি নর্ডি?‌
শুক্রবার থেকে থেকে আবার লাজং ম্যাচের প্রস্তুতি শুরু। বাগান সমর্থকদের এখনও ধৈর্য ধরতে হবে। পরের দুটো ম্যাচে নামতে পারবেন না সনি নর্ডি। সবকিছু ঠিকঠাক চললে নতুন বছরের শুরুতে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে দলে ফিরতে পারেন নর্ডি।
এআইএফএফ সভাপতিকে বৃহস্পতিবার চিঠি লিখে বিস্তারিত জানালেন বাগান সচিব স্বপনসাধন (‌টুটু)‌ বসু।
রেফারিংয়ের মান এরকম থাকলে ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব নয়। চিঠিতে আরও লেখা হয়েছে, বিশ্ব ফুটবলে রেফারিংয়ে স্বচ্ছতা বজায় রাখতে ভার, গোল লাইন প্রযুক্তি চালু হয়েছে। কিন্তু ভারতীয় ফুটবলে এসব এখনও নেই। ডিজিটাল মিডিয়া এবং তারকা ফুটবলারদের দৌলতে আই লিগ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সেখানে রেফারিং এত নিন্মমানের হলে বিশ্বের কাছে কী বার্তা যাবে? হ্যাঁ, প্রশ্ন উঠছে। ফেডারেশন এবার নড়েচড়ে বসে কিনা এখন সেটাই দেখার। মিনার্ভা ম্যাচ জিতে বৃহস্পতিবার সন্ধেবেলা শহরে ফিরল মোহনবাগান। মিনার্ভা ম্যাচে দুরন্ত পারফরমেন্সের জন্য শিবিরে একটা নাম নিয়ে আলোচনা চলছে। তিনি হলেন ডিফেন্ডার গুরজিন্দার কুমার। কিংসলের অনুপস্থিতিতে শঙ্করলাল চক্রবর্তীকে ভরসা দিয়েছেন। পরের ম্যাচে বাগান কোচের রক্ষণ সাজানোর কাজটা কঠিন করে দিলেন গুরজিন্দার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *