নিজস্ব সংবাদদাতা
গ্রেফতার হলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। আই কোর চিটফাণ্ড কাণ্ডে জড়িত সন্দেহে তাঁকে গ্রেফতার করে সিবিআই। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, একটি বাংলা দৈনিক কাগজের জন্য সুমন তাঁর কোম্পানী দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড এবং আইকোর সংস্থার মধ্যে ৪০ কোটি টাকার চুক্তি সই করেন। আইকোরের তরফে ১২ কোটি টাকা দেওয়া হলেও পরে সুমন তাদের শেয়ারের কোনও অংশ দেননি বলে অভিযোগ। ঘটনায় পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে আইকোর। এছাড়াও তাঁর বিরুদ্ধে সারধা ও অন্যান্য চিটফাণ্ড থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news