নিজস্ব সংবাদদাতা সন্তোষ ট্রফির জন্য বাংলার অনুশীলনের মাঠ ঠিক করা নিয়ে সমস্যায় আইএফএ। বৃহস্পতিবার সন্ধেয় বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের সঙ্গে আলোচনায় বসেছিলেন আইএফএ সচিব উৎপল গাঙ্গুলি। আলোচনায় ঠিক হয়, ৪ জানুয়ারি থেকে অনুশীলন শুরু বাংলার। কোন্ মাঠে হবে, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। ২ ফেব্রুয়ারী থেকে সন্তোষের যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু ছত্তিশগড়ে। এ দিনই কোচ বিশ্বজিৎ ও গোলকিপার কোচ সন্দীপ নন্দীর হাতে আইএফএ–র তরফে সরকারি নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news