ওয়েব ডেস্ক
আজ নিজের লোকসভা কেন্দ্র বেনারসে প্রবাসী ভারতীয় দিবস-২০১৯ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবছর প্রবাসী ভারতীয় দিবসে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনথ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানেও বক্তৃতা দেওয়ার কথা তাঁর। এবছর বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন নরওয়ের সাংসদ হিমাংশু গুলাটি এবং গেস্ট অফ অনার নিউজিল্যান্ডের সাংসদ কানওয়ালজিৎ সিংহ। এবছর প্রবাসী ভারতীয় দিবসে অন্তত ৫০০০ প্রবাসী ভারতীয় যোগ দেবেন বলে জানা গিয়েছে। এবছর প্রবাসী ভারতীয়রা মোদির কাছে বিনামূল্যে ভারতে আসার ভিসা এবং দ্বৈত নাগরিকত্বের দাবি জানাতে পারেন। আগামি কাল এই অনুষ্ঠানে সমাপ্তি ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উল্লেখ্য, প্রতিবছর ৯ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস উদযাপিত হলেও এবছর ওই সময় কুম্ভ মেলা হওয়ায় তা পিছিয়ে ২১ জানুয়ারি করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news