ওয়েব ডেস্ক:
১৯৮৪ শিখ দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দিল্লি আদালত। তাঁকে ৩১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এছাড়াও তাঁকে ৫ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। নিম্ন আদালতে সজ্জন কুমারকে বেকসুর খালাস করায় প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করে সিবিআই। ১৯৮৪র শিখ দাঙ্গার সময় একই পরিবারের ৫জনকে হত্যার অভিযোগ রয়েছে সজ্জন কুমারের বিরুদ্ধে । এদিন সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করে আদালত জানায় তাঁকে অবিলম্বে সিবিআইকে তাঁর ঠিকানা ও মোবাইল নম্বর জমা দিতে হবে। এছাড়াও আত্মসমর্পন করা পর্যন্ত দিল্লি ছাড়তে পারবেন না তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news